eiapotrika – সোমার ডায়েরী

সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো
সময়ের ব্যবধানে তুমি যেমন বদলে গিয়েছো তেমনি আমিও নিজেকে গুটিয়ে নিয়েছি ধীরে ধীরে।

তুমি বদলে গিয়েছো নতুনত্বের আবেশে

আর আমি বাধ্য হয়ে।

কিন্ত কি অদ্ভুত!!!

ভেবেছিলে আমিও হয়তো আর পাঁচজন মানুষের মতো তুমি বিয়োগে নিঃস্ব হয়ে হয়তো বিষের বোতল নয়তো স্মৃতি হারা হয়ে বোকার স্বর্গে চোলে যাবো।

কিন্তু আমি ওতোটাও বোকা নই প্রিয়!!!

আমার জীবনে যতো দিন তুমি ছিলে আমি তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েই রেখেছিলাম,, আমি তোমার জন্য ততোটাই লয়াল ছিলাম যতোটা থাকলে একটা সম্পর্কে ঘাটতি থাকেনা।

ঠিক তাই!!!আমার তরফ থেকে ঘাটতি ছিলোনা।

আমাকে ধরে রাখার সাধ্য তোমার ছিলোনা কিন্তু আমাকে ভালোবেসে আগলে রাখার অনেক অনেক অপশন তোমার ছিল কিন্তু যার একটাও কখনো তুমি এপালাই করোনি।

আমি বহুদিন আগে তোমাকে হারিয়েছি, হারিয়েছি আমার স্বপ্নে ঘেরা স্মৃতির রাজ্য,, হারিয়েছি যতটুকু পেয়েছিলাম ভালোবাসা ঠিক ততোটুকুই।

কিন্তু ভালোবাসা হারিয়ে আমি নিঃস্ব নই। আমিও পেয়েছি তোমার থেকে অনেক কিছু যা আমার বাকি জীবনে ভালো থাকার গতিপথ!!!

পেয়েছি হাজারো অপমান,অবহেলা,অভিযোগ আর গভীর রাতে বুঁকের ভেতর হু হু করা চাপা আর্তনাদ!!!

মাথার বালিশটা জানে সে সব স্মৃতি কাহন আর তিক্ত ভালোবাসার অভিজ্ঞতা।

জীবন
এ সমাজে যত বিজ্ঞ আছে যত আছে গুণীজন,

তাদের শুধাই বলতে পারেন কাকে বলে জীবন?

কারো কাছে এই জীবনটাতো অল্প লজ্জা-ভয়,

কেউবা আবার জীবনযুদ্ধে মেনে নেয় পরাজয়।

কেউ কেউ মনে কল্পনা বোনে ছোট এক জীবনে,

কারো সুখ যত তার চেয়েও শত বাধা থাকে ভুবনে।

মানব সমাজ বলে দেখ আজ জীবন মানে ভোগ বিলাস,

সুধীজন বলে জীবন মানে স্বপ্রে ঘেরা নীল আকাশ।

বাউলের মতে খোলা দুই হাতে একতারাটাই জীবন,

অল্প অল্প সুরের তালে সুখের মায়াবী প্লাবন।

জীবনের গতি সাধারণ অতি এই মত জনতার,

সেথায় নাকি কদর বড় মহৎ-সততার।

হায়, হায়, হায় জীবন মানে শুধুই দুঃখ ব্যাথা,

ক্ষণিক হেসে অবশেষে বলেন সুখের মিতা।

এতজনের এত মতের ভীড়ে কোনটি হইবে ঠিক?

সঠিক অর্থ খুঁজতে আমি ছুটি দিক বিদিক।

চোখে আসে ঐ রাস্তার পাশে একটা ছোট্ট শিশু,

আবর্জনার মাঝে বুঝি খুঁজছে একটা কিছু।

ক্ষণকাল পরে বুঝিলাম তাহার আহার হয় নাই,

খাদ্যের খোঁজে পঁচা নর্দমা খুঁজছে যে সে তাই।

শুধাইলাম যে তারেও আমি একই প্রশ্ন,

প্রশ্ন শুনিয়া সে কিছুমাত্র হইল বিষন্ন।

অসহায় চোখে সে চাহিয়া থাকিল আমর চোখের দিকে,

ক্ষণিক সময় গেলেও পরে কিছু না বলিল মুখে।

ছলছলে ঐ দুচোখে আমি দেখেছি মৃত্যুক্ষুধা,

ঐ দু চোখেই দেখেছি আমি জীবনের সংজ্ঞা।

জীবন নামক প্রশ্নটা আর করিনিতো কাউকে,

সেদিনের সেই স্মৃতির ব্যাথা আজও হৃদয়পটে।

সম্পর্কের ইতিকথা
আপনার খুব কষ্ট হচ্ছে প্রিয় মানুষটার জন্য কিন্তু ভুল করেও তার সাথে যোগাযোগ করবেন না। কেন জানেন যে মানুষটা আপনাকে এই রকম কষ্ট রেখে নিশ্চিন্তে রয়েছে তার কাছে ফিরে যাবেন না।

একটা সময় মনে হবে একটু কথা বলি।আপনার এমন ও মনে হতে পারে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না। যতই কষ্ট হোক দয়া করে ছেড়ে চলে যাওয়া মানুষটার আশে পাশে যাবেন না।

যেখানে আপনাকে ছেড়ে চলে গেছে তার কাছে বার বার ফিরে যাওয়ার বোকামি করা আর মিথ্যে চেষ্টা করবেন না। তাহলে কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না।

নিজেকে বাস্তবতাতে ডুবিয়ে দিন
নিজেকে সময় দিন আর বাস্তবতাতে ডুবিয়ে দিন দেখবেন ডিপ্রেশন আর অযাচিত সব অনুভূতি দূরে চলে গেছে। ব্যস্ত করে ফেলুন নিজেকে, আড়ালে চলে যান কিছু মানুষের দেখবেন বাস্তবতা আর সপ্নের মাঝে এক নান্দনিক মিল খুঁজে পাবেন। দুরে থাকুন অসময়ে আঘাত করা সে সব মানুষগুলোর কাছ থেকে যারা বড় অসময়ে আপনাকে নিয়ে হাসি-তামাশায় মেতে ছিলো।দুরে থাকুন তাদের কাছ থেকে যারা আপনার অনুপস্থিতিতে সহানুভূতির খাতিরে আপনাকে নিয়ে সমালোচনায় মেতেছিল। দেখবেন জীবনের আসল মানেটা তখন অনুভব করতে পারবেন। নিজের মনে তৃপ্তিদায়ক এক অনুভূতির আভাস পাবেন। যেই জীবন বেঁচে থাকার আগ্রহ হারিয়েছিলো সে জীবন আবার নতুন করে ফুলের বাগানের ফুটন্ত একটা ফুলের পাপড়ি হয়ে ধরা দিবে। যে ফুল একদিন জড়েছিল আঁখি নয়নের পানি হয়ে সে ফুলের আহরণের জন্য হাজারো ফুল ক্রেতা আপনার দরজায় কড়া নাড়বে।

একদিন যাদের কাছে আপনি ছিলেন উপেক্ষিত সময়ের খেলায় তারা নিজেরাই আপনার সামনে এসে দাঁড়াবে! এ এক অদ্ভুত খেলা!! কিছু মানুষ যোজন-বিয়োজন দুরে থেকেও আপন হয় আর কিছু মানুষ খুব কাছাকাছি থেকেও দূরের।

অরণ‍্যের পথে
প্রবেশ করলাম আমি

এক ঘন জঙ্গলে,

পাবো কি পথ

এ গভীর অরণ‍্যের?

লতা, গুল্ম,বট, বৃক্ষ

বনানীর সারি

চতুর্দিকে আচ্ছাদিত

সবুজ সমারোহে।

পাখির কূজন ও ঝিঝির ডাকে,

কান্তারের নিস্তব্ধতা পরেছে বিপাকে

মৌমাছি,প্রজাপতি,ফড়িংয়ের সারি

পাখনার ঝলকে সাজের বাহারি।

সাথীদের হারিয়ে বড়ই বিষন্ন

অরণ‍্যের মৌনতায় মন হয় ক্ষুন্ন।

মুক্তির লড়াইয়ে নেমেছি পথে

আমি এক বীর সৈনিক,

ভয় করি না কাহাকেও।

রচনায়: পুষ্পিকা সমাদ্দার, ভারত।

একলা বালুচর
আমাকে ঘিরে শুধুই নিস্তব্ধতা বিরাজ করছে,

মনখারাপিয়া মেঘের আনাগোনা অনুভব করছি মনের ক্যানভাসে,

মর্মস্থলে শুনতে পাচ্ছি ঝড়ের শব্দ

তবুও আমি থাকছি শব্দহীন।

বুকের ভেতর শব্দ ভাঙছে অবিরত,

কেউ যেন দেখতে না পায়,

তাই টুকরো টুকরো হয়েও

বিলিয়ে দিচ্ছি নিজেকে

ফিরে যাওয়া হাওয়ার আকুলতায় ।

বুকের গভীরে জমে থাকা কথারা

ভাঁজ ভেঙে উঠে আসার অছিলায়

মেপে নিতে চায় নৈঃশব্দ্যের গভীরতা।

অনেক দূরের কোন ঢেউয়ের ধাক্কায়

এ পারে চলকে ওঠে এক আঁচলা জল,

ভিজে যাওয়া উপত্যকা জুড়ে

নতুন কান্নারা আঁকিবুকি কাটে

পরিত্যক্ত মনের খাতে ।

আমি জানি আমার নিজস্ব শব্দরা

এখনও জড়িয়ে আছে মনের গহীনে,

কোনদিন তারা ঢেউ তুলবে না

অচেনা সাগরে ,

চেনা ঢেউরা বইছে নিছক স্রোতের টানে,নিত্য তাদের সরলরেখার যাত্রাপথে।

অনেক মোহনা অতিক্রম করে

আসা ঢেউয়ের কলরবে ভিজে ওঠা

সকালের স্পর্শ নিয়ে ভেবেছিলাম ,

আমিও তো নদী হতে পারি।

ভুলে গিয়েছিলাম সেই ঢেউও ফিরে যায় নতুন মোহনার উৎস খোঁজার

ঠিকানায় ।

পিছনে রেখে যায় অজস্র নুড়ি-পাথরের সংসার আর নির্জন

চরের উপাখ্যান ।

কখনও না খোলা খামের অভ্যন্তরে

গুমরে মরা না পড়া চিঠির মতোই ,

একান্ত নির্জনতার সঙ্গী হয়

একলা একদম একলা একটা বালুচর ।

রচনায়: ঝুমা পাল, ভারত।

রবীন্দ্রনাথ ঠাকুর
কোথায় নেই তিনি ? কোথায় না পাই তাকে!

সাহিত্যের প্রতি ক্ষেত্রেই যাঁর অবদান আছে ।

জীবনের সকল অন্দরে- কন্দরে পাওয়া যায় যাকে ,

করা যায় একান্তভাবে প্রত্যাশা তাঁকে।

নির্ণয় করা যাবেনা গো তাঁর উচ্চতা !

অসামান্য অসাধারণ, বহুমুখী তাঁর প্রতিভা ।

সকল ক্ষেত্রেই অসামান্য যার অবদান ,

বাংলা সাহিত্যের হচ্ছেন তিনি প্রাণ ।

যার লেখাগুলো পড়ে আমার মন হয় ব্যাকুল ,

তিনি হচ্ছেন আমার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

রচনায়: শ্রুতি কানু, বাংলাদেশ।

শূণ্য ক্যানভাস
-এক উঠোন ভালোবাসা পেরিয়ে তোমায় ছুঁয়ে আসা রোদ্দুর।

-বেমালুম অস্বীকার মেনে নিয়েছে মন কেমনের অবহেলায় স্বাধীনতার সুখ।

-জীবনের কাছে প্রথম থেকে শেষ তুমি আমার

ভালোবাসায় বেদুইন উপন্যাসের অর্ধেক।

-টুকরো স্মৃতি আর কিছু সময়ের চোরাবালি

আমার কাছে শুধু হিসেবের আঁকিবুঁকি।

-কেবল ই বারণ আর অনিচ্ছার রাত

মেপেছে তোমায় শূণ্য ক্যানভাসে ক্রমান্বয়।

-রং ,তুলি নয় তুমি আমার অনন্ত প্রেম অলিক

বসন্তের দাবিদার।

-এক মুঠো স্বপ্ন গোপনেই সংসার করে আমাদের

চূড়ান্ত ইতিকথা বিকিয়ে।

-থেকে যাবো আমি নিরলস একাকীত্বের শহরে

শুধু আলোর পথ ধরে।

-সময়ের ভিড়ে হারাচ্ছে আমায় ,

হারাচ্ছো একটু একটু করে।

-এক সমুদ্রের ভালোবাসা দিয়ে ও বুঝি

আজ আমি ভীষন জরুরী শর্তে নির্বাক প্রতিনিধি।

-মোহনায় আজ ঋণের সুদ বাড়িয়ে নদী সুদখোর মহাজনী।

-ভোরের কোকিল ফেরারী হয় নরম বিছানায় ডুবে,

-তুমি আমার লেগে থাকা অসুখ শুধু নিছক ই

শরীরের ভাঁজে উষ্ণতার নিরুদ্দেশে।

-শান্ত হয় ঠোঁটের কার্নিশ পাহাড়ি বাঁকে এসে,

-আমি না হয় খুব অলস সময় জীবনের ইতিবৃত্ত চুকিয়ে।।

রচনায়: শ্রীতমা দেবনাথ, ভারত।

ঠিকানা
ও মেয়ে তুই কখন মেয়ে থেকে হলি মা

সারাদিনের পরিশ্রমে জানতে পারলি না।

দশটি মাস দশটি দিন রাখলি ধরে পেটে,

যন্ত্রনায় ছটফটিয়ে হল তোর ছেলে।

ভুমিষ্ট হয়েই তোর ছেলে কাঁদছে কোঁকিয়ে

প্রসববেদনা ভুলে তুই কোলে নিলি তুলে।

ও মেয়ে তুই কখন মেয়ে থেকে হলি মা

সারাদিনের পরিশ্রমে জানতে পারলি না।

তোর বুকের দুধ খেয়ে, ছেলে দিচ্ছে কেমন হামা

তুই যে কি খাস — কেউ জানতে চায় না।

তোর ওই একরাশ চুলে —- হয়েছে কাকের বাসা

আলু থালু পোশাক তোর— কি হয়েছে দশা।

বাড়ীতে আছে কত লোক কোথায় কেবা জানে

রান্নাঘরে উনুনধারে তোর ঠিকানা ঠিক আছে।

তোর বুকেতে উলটে পালটে করছে ছেলে খেলা,

তোর হাত ধরে শিখলো ছেলে হাটিহাটি পাপা।

হাঁটতে শিখে হটাৎ…. ছেলে কখন হয়ে গেলো বড়

চারপাশেতে বন্ধুবান্ধব কতই যে তার হল।

ও মেয়ে এবার তোর নেই প্রয়োজন — বৃথাই হলি মা,

তুই যে এত করলি কষ্ট, কেউ জানতে পারলো না।

এবার ছেলে ঘরে নিয়ে এল, লাল টুকটুকে বউ-

তোর রান্নাঘরের ঠকানা টা খোঁজ দিলে না কেউ।

এইভাবেতে গেলো তোর অনেক কটা দিন–

ভাঁঙতে ভাঁঙতে শরীররটা তোর হল বড়ো কাহিল।

অবশেষে একদিন তোর…..খোঁজ খোঁজ খোঁজ–

ছেলের বউ বললে আমার শাশুড়ি নিখোঁজ।

কাজের মাসি খবর দিলে ওগো ছেলের বৌ–

শাশুড়ি পড়ে আছে রান্নাঘরে, তোমরা জানলেনা কেউ?

হুরমুরিয়ে সকলে তখন এলো রান্নাঘরে,

ছেলে তখন মা মা করে কাঁদছে বুকের পরে।

শেষ নিঃশ্বাস ফেললো মা, ছেলের পানে চেয়ে

ও মেয়ে? তুই মেয়ে থেকে হলি মা

সবাই সেই ঠিকানা জানলো এতদিনে।

রচনায়: মিত্রা মুখার্জি, ভারত।

ঘন বর্ষা
কালো মেঘে আকাশ ঢাকা

শ্রাবণ মাসের দিন.

হয়ে গেছে যেন রাতি

পথের নেইকো চিন্।

গুড়ুম শব্দে কেঁপে উঠলো

বসুন্ধরার বুক.

সাথে সাথেই ঘন বর্ষা

নিয়ে এলো দুখ।

ভরে গেলো নালা-খালা

নদে এলো বান,

স্থানে স্থানে ভেঁকুলীয়ে

শুরু করলো গান।

জনপদ সব ডুবে গেলো

লোকে পেলো ভয়,

আহার বিনা পশু-পাখি

কেমনে বা রয়?

সবাই যখন চিন্তায় মগ্ন

তখন উঠলো রোদ.

দেখে তারে জগৎবাসী

বলে ওই তো খোদ।

আনন্দে সব নেচে গেয়ে

করে প্রভুর গান.

বলে সবাই এবার হবে

দুঃখের অবসান।

ক্রমে ক্রমে কেটে গেলো

শ্রাবণের সব দিন.

চলে গেলো ঘন বর্ষা

রেখে গেলো চিন্।

রচনায়: কমলেন্দু দে, ভারত।