মৃত্যু মিছিলে

আমার মৃত্যু মিছিলে তোমার ঠাঁই না হোক। আমার মৃত্যুর খবর তোমার নিকট না পৌঁছাক। কি ভাবছো? তোমাকে ঘৃণা করি, উহু না মোটেও না। সবাই কি ঘৃণা করার জায়গায় পৌঁছাতে পারে? ঘৃণা পেতে হলেও তো যোগ্যতা লাগে। ~তাসনিম এমি

অপেক্ষা

প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা আর শত সহস্র পথ পাড়ি দেয়া সমান।অপেক্ষার মুহূর্ত যেন কাটতেই চায়না।বুকের ভেতর উত্থাল পাথাল ঝড় যেন ওঠে সেই সময়।সেই ঝড়টা তার মুখটা দেখার পরই যেন কিছুটা শান্ত হয়।কিন্তু আমি যার জন্যে হৃদয়ের দরজা খুলে অধীর আগ্রহে অপেক্ষা করি সেই অনাকাঙ্ক্ষিত মানুষটা আমার কাছে আসেনা।হয়তো কিছু মানুষ আমার মতো অপেক্ষার দুর্বিষহ […]

কর্মফল

নিজের কৃতকর্মের ফল নিজেকেই সারাজীবন ভোগ করতে হয়। ভালো কাজের ফল যদিও বা সবাই ভাগ করে নেয় কিন্তু খারাপটা শুধু মাত্র নিজেকেই বহন করতে হবে।

বিকল্প

সম্পর্কে বিচ্ছেদের পর বিকল্প পেয়ে যাওয়া মানুষটি ভালো ভাবেই বাঁচে কিন্তু যার কোনো বিকল্প নেই সে বেঁচে হয়তো থাকে কিন্তু ভালো থাকাটা তার আর হয়ে ওঠে না।

প্রায়োরিটি

আমি যাকে ভালোবাসি কিংবা প্রায়োরিটির শীর্ষে রাখি সেই আমাকে অতি যত্ন করে অবহেলা করে।যা সহ্য করা নিদারুণ যন্ত্রণাময়।কেন যে জীবনের স্রোত উল্টো পথে চলে,,,???

সবসময় সেক্রিফাইস করতে নেই

যারা সেক্রিফাইস করে তারা নিজেকে কষ্টের আগুনে বিসর্জন দেয়।তিলে তিলে নিজেকে সর্বনাশের দিকে ঠেলে,,,,সবসময় সামনের মানুষটাকে  ছাড় দিতে নেই,,,মাঝে মাঝে নিজের জন্য কিছু ছিনিয়ে আনতে জানতে হয়।

আশা

একটা সময় মনে হতো বেঁচে থেকে লাভ কি?দুঃখ,হতাশা চারিপাশ থেকে ঘিরে ধরেছিল।অনেক চড়াই উৎরাই এর পর নিজেকে স্থির করেছি।এখন মরে যেতে ভীষণ ভয় হয়।অনেক অনেক বছর বেঁচে থাকতে ইচ্ছে করে।কিছু অসমাপ্ত স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে নিজেকে দেখতে চাই।জীবন ভীষণ সুন্দর, নিজেকে যদি ভালোবাসো!!!

ভাঙা মন

বিশ্বাস ভেঙে গেছে,কাউকে আর সহজেই বিশ্বাস করতে পারিনি যদি ঠকে যাই,যদি আবার নিঃশেষ হয়ে যাই।পেছনের দিকে তাকালে তুমি নামক মানুষটার সাথে যেন জড়িয়ে আছি অথচ বর্তমানে আমি এখনো একা ঠাঁই দাঁড়িয়ে। নিরবতা আর তুমি যেন আমার জীবনে সমান সমান।