নীরব শব্দের ভিতর হাঁটে চৈত্র কাফন তোমার আমার মধ্যে এখন দুই নদীর ব্যাবধান থমকে থাকা হাতের রেখায় একটা বিষকাঁটা ফুটে আছে। সিঁথির ভাঁজে গোপন চুম্বন শেষে তুমিও ফেরারি আগুন পাখিটার ঠিকানা খুঁজেছি কতো রাত্রিদিন… পাইনি । আমরা পার করে এসেছি কয়েকটা কান্না ভরা শতাব্দী আর হলুদ একটা নদী । তোমার আমার মধ্যে দূরত্ব বাড়ে শুধুই […]
আলগোছে কিছু সুখ আঁচলে বেঁধে এসো তুমি মুক্তি ছড়ানো পথে। যেখানে অপ্রকাশিত ইচ্ছেরা দানা বাঁধে– কোনো নীল নীলিমার বাসন্তী সুপ্রভাতে। গাছের দেশে ফুলফোটাবার বেলায় ছড়িও স্নেহের সঞ্জীবনী বৃন্ত। আকাশের কোণে গল্প মাখা সন্ধ্যায়– রাতের ডানায় নামুক না হয় স্বপ্নিল বৃত্তান্ত। ফিরতি পথের অলিগলিতে পিছুটানের গল্প। স্মৃতি জলে ভাসে টানাপোড়েনের ঘর। এখানে আকাশ গোধূলির রঙে ভিজে, […]
ফাল্গুন যে এসেছিল নব সুরে সুরে বাতাবি লেবুর শাখে ফুল ফুটেছিল নব দিগন্তে।। আমের মুকুল যেথা ফুটেছিল বৃথা দখীনা সমীরে তার স্মৃতির আকুলতা।। বসন্তের সাজে রঙিন হয়েছিল এই ধরণী, ডালা ভরে পুষ্প নিয়েছিল যে মালি।। রজনীগন্ধার স্নিগ্ধ সুবাসে বিমহিত এই পৃথিবী।। তবু কেন অনুভব হয়নি এই মনে মনেরই কুসুমিত কাননে শুধুই পুষ্প ঝরে আমি তো […]
প্রবেশ করলাম আমি এক ঘন জঙ্গলে, পাবো কি পথ এ গভীর অরণ্যের? লতা, গুল্ম,বট, বৃক্ষ বনানীর সারি চতুর্দিকে আচ্ছাদিত সবুজ সমারোহে। পাখির কূজন ও ঝিঝির ডাকে, কান্তারের নিস্তব্ধতা পরেছে বিপাকে মৌমাছি,প্রজাপতি,ফড়িংয়ের সারি পাখনার ঝলকে সাজের বাহারি। সাথীদের হারিয়ে বড়ই বিষন্ন অরণ্যের মৌনতায় মন হয় ক্ষুন্ন। মুক্তির লড়াইয়ে নেমেছি পথে আমি এক বীর সৈনিক, ভয় করি […]
ভালোবাসা শব্দটার প্রতি পুরোপুরি বিতৃষ্ণা জন্মানোর আগেই আবারো একটা কথা জমানোর ডাকবাক্স হিসেবে খুঁজে পেয়েছি তোমায়.. যেখানে নীরবেই অভিযোগ-আর অভিমানের চিঠির গুচ্ছ পৌঁছে যায় তোমার মনের দোরগোড়ায়.. বর্ষার সিক্ততায়,গ্রীষ্মের তপ্ত দুপুরে, শরৎের রোদ্দুরের স্নিগ্ধতায় শীতের কুয়াশাভেজা নরম চাদরে.. প্রত্যুত্তরের আশায়, জবাববিহীন চিঠিগুলো জমতেই থাকে.. ভাগ্যের ফেরে হয়তো ঐ ভাষা তোমার বোধগম্য হবে কিংবা,না পড়েই তুমিও […]
বছর ঘুড়ে আজ সেই দিন, সেই একই তারিখ, তবুও কোথাও খুঁজে পেলাম না। সেই পুরোনো অনুভূতি, সেই রূপালি মুখ, সেই ফর্সা রমণীর ছায়া। শুধু খুঁজে পেলাম, সেই জায়গাটায় এসে, পুরোনো দিনের একটা ভাবসা গন্ধ। মাথার উপরে এখনও, টানটান হয়ে দাঁড়িয়ে আছে, সেই বর্ষীয়সী অতঃপর ক্লান্ত, দু’টি তাল গাছ। —————————– রচনায়: আফরিন জাহান সুমি, বাংলাদেশ।
পয়লা বৈশাখটা আমাদের কাছে এমন একটা আবেগ… যা আমাদের পিছনের বছরের কথা এক নিমেষে ভুলিয়ে দিতে পারে। হয়তো বা, জীবনের কিছু স্মৃতি, কিছু মুহূর্ত পয়লা বৈশাখের থেকেও অনেক বেশি শক্তিশালী; যা আস্তে আস্তে বিস্তার করে নিজের একরোখা প্রভাব।। এমনই এক শেষ চৈত্রের পড়ন্ত আলগা রোদ্দুরের আলোয়, স্নিগ্ধ ছায়াটুকু দেখেছিলাম তোমার। বৈশাখ না আসতেই দুরন্ত কালবৈশাখীর […]
বাংলা আমাদের মাতৃভাষা , বাংলা আমাদের প্রাণ ভাষার জন্য আন্দোলন ভাষার জন্য স্লোগান ভাষার জন্য বুলি মুখে , ভাষার জন্য জ্ঞান প্রথম শব্দে বাংলা বলা প্রথম মায়ের সন্তান | ভাষার জন্য লড়াই অনেক , একুশে ফেব্রুয়ারী উর্দু ভাষা নয় যে বাংলাদেশের রাষ্ট্র একক ধারী বরকত জব্বার সালাম রফিকুল দিলো তাদের রক্ত বাংলা ভাষা করতে হবে […]
‘কেউ কি আছো ঘরে’? সময় এসে রাতের দ্বারে কেবল কড়া নাড়ে। তারাঘেরা আকাশ হাওয়াতে আশ্বাস সে’জন শপথ রাখবে ছিলো অনন্ত বিশ্বাস। আলতো পায়ের দাগ, কালগর্ভে বিলীন হবে, জীবনের গুণ-ভাগ। ‘কেউ কি আছো ঘরে?’ অতৃপ্তি আজ কোকুন ছিঁড়ে উড়ে যাবে পরপারে। থাকবে পড়ে একা শ্যাওলাধরা পথের প্রান্তে প্রাণের শেষ রেখা। —————————– রচনায়: বিদিশা মুখার্জি, ভারত।
স্মৃতি ভরা কল্লোল কোলাহলে তোমাদের কথাই মনে পড়ে যুগ জনমের শত প্লাবনে থাকবে ভালোবাসার সমীরণে|| আমার কবিতায় তোমাদের জানাই ভালোবাসা স্নিগ্ধ সজীব নাম জানা অজানা রফিক শফিক তোমরাই অমর চিরঞ্জীব || মাতৃভাষা টিকিয়ে রাখতে করেছো কত ত্যাগ তারই প্রাপ্য সম্মান দিতে পেতে হয় বেগ, কিসে তোমাদের তুলনা দেই বলো ফুলে নাকি ফলে? তোমরা তো মহীয়ান […]
